বায়নার হুকুম
প্রশ্ন
প্রশ্ন: এখানে প্রচলন আছে যে কোনো জিনিস কেনা-বেচার কথাবার্তা হলে কথাকে পাকাপোক্ত ও দৃঢ় করার জন্য জিনিসের মালিক ক্রেতার কাছ থেকে কিছু টাকা বা নগদ অর্থ নেয়; একে বায়না বলা হয়। ক্রেতা কথাবার্তা অনুযায়ী জিনিসটি নিলে ঠিক আছে, আর না নিলে বায়না বাজেয়াপ্ত হয়ে যায়, ক্রেতা তা ফেরত পায় না। এরূপ করা শরীয়ত অনুযায়ী সঠিক কি না?
উত্তর
এই বায়না মূল্যের অংশ, যা আগাম নেওয়া হয়; পরে চুক্তি পাকা হলে বাকি মূল্য নেওয়া হয়। যদি ক্রয়-বিক্রয়ের চুক্তি স্থির না হয়, বরং শেষ হয়ে যায়, তাহলে এই বায়না ফেরত দেওয়া জরুরি; তা আটকে রাখা এবং বাজেয়াপ্ত করে ফেলা সঠিক নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।