নগদ ও বাকির মূল্যের পার্থক্য
প্রশ্ন
প্রশ্ন: যায়েদ, ধরুন, সেলাই মেশিন বা রেডিও ইত্যাদির ব্যবসা করতে চায়, আর এই ব্যবসায় প্রচলন হলো, নগদ বিক্রির জন্য আলাদা মূল্য নির্ধারণ করা হয়, আর কিস্তিতে মূল্য পরিশোধ করলে নগদের চেয়ে বেশি নেওয়া হয়। এভাবে ব্যবসা করা জায়েয কি না? যদি নাজায়েয হয়, তাহলে জায়েয হওয়ার কোনো রূপ কি হতে পারে—যেমন যায়েদ তার দোকানকে দুই ভাগ করে নেবে, এক ভাগে নগদের দর রাখবে, আরেক ভাগে বাকির দর?
উত্তর
যে বৈঠকে চুক্তি সম্পন্ন হচ্ছে (মজলিসুল আকদ), সেখানেই যদি বিষয়টি স্পষ্টভাবে নির্ধারিত হয়ে যায় যে এটি নগদের লেনদেন, নাকি বাকির লেনদেন—অর্থাৎ কেনা-বেচা নগদে হচ্ছে, নাকি বাকিতে—তাহলে এভাবে ব্যবসা করা সঠিক।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।