মৃত প্রাণীর চামড়ার বিক্রয়
প্রশ্ন
আমি মহিষের ব্যবসা করি, আর কয়েকটি মহিষ মারাও যায়। তো এই মরা মহিষগুলোর চামড়ার দাম নিতে পারি কি না? একজন মাওলানা সাহেব বলেছেন, চামড়ার দাম নেওয়া উচিত নয়; অথচ দাম না নিলে আমার যথেষ্ট ক্ষতি হয়।
উত্তর
ঐ মাওলানা সাহেব ঠিকই বলেছেন যে মৃত প্রাণীর চামড়া ক্রয়-বিক্রয় জায়েয নয়। তবে তাতে লবণ ইত্যাদি মাখিয়ে দাবাগত করা হলে, ফলে তা পচন ও গলন থেকে সুরক্ষিত হয়ে গেলে, তখন তা বিক্রি করা ও দাম গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে সঠিক হবে। এরূপই “আদ-দুররুল মুখতার”-এ আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।