কবরবাসীর কাছে দুআর অনুরোধ
প্রশ্ন
কবরস্থানের যিয়ারতকারী কি কবরবাসীকে সম্বোধন করে এভাবে বলতে পারে: “হে কবরবাসী, আপনি আল্লাহ ﷻ-র কাছে আমাদের জন্য মাগফিরাতের দুআ করুন”? একজন মাওলানা বলেন, এই আমল পবিত্র হাদীস দ্বারা প্রমাণিত।
উত্তর
নবী করীম ﷺ-এর রওযায় হাজির হয়ে এভাবে দুআর অনুরোধ করা প্রমাণিত; কিন্তু অন্য কোথাও কোনো কবরে গিয়ে কোনো কবরবাসীকে এভাবে সম্বোধন করা প্রমাণিত নয়। যে হাদীস দ্বারা এর প্রমাণ দেওয়া হয়, সেটি সামনে না আসা পর্যন্ত তার সম্পর্কে কী বলা যেতে পারে?
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।