পাঁঠা আল্লাহর নামে মানত করা
প্রশ্ন
প্রশ্ন: আমরা একটি ছাগী পালন করেছিলাম। আমরা মানত করেছিলাম, পাঁঠা বাচ্চা হলে সেটি আল্লাহর নামে হবে। তো এখন এই পাঁঠাটি বিক্রি করে তার মূল্য স্কুলে দেব, নাকি মসজিদে লাগাব, নাকি কেটে বণ্টন করে দেব?
উত্তর
যে পাঁঠার ব্যাপারে আল্লাহর জন্য মানত করা হয়েছে, সেটিকে জীবিত অবস্থায় কোনো গরিবকে সদকা হিসেবে দেওয়াও ঠিক, জবাই করে কাঁচা গোশত বা রান্না করে সদকা করাও ঠিক; চামড়াও কোনো গরিবকে দিয়ে দিন। কুরবানীর সময় এটি কুরবানী করে গরিবদের মধ্যে বণ্টন করে দেওয়াও যাবে, কিন্তু এর দ্বারা ওয়াজিব কুরবানী আদায় হবে না; বরং নিসাবের মালিক হলে তার ওপর কুরবানী স্বতন্ত্রভাবেই ওয়াজিব থাকবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।