অন্যকে কসম দিয়ে বলার বিধান
প্রশ্ন
কসম দিয়ে কোনো কথা বললে কি তাতে কসম হয়ে যায়?
উত্তর
কাউকে কসম দিয়ে কোনো কথা বলা হলে তাতে তার ওপর কসমও আবশ্যক হয় না, আর যে কথাটি বলা হয়েছে সেটিও আবশ্যক হয় না। তবে এই কসম দেওয়ার কারণে সে নিজেও যদি কসম খায়, তাহলে কসম সংঘটিত হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।