সদকাতুল ফিতর প্রভৃতির জন্য বাইতুল মাল
প্রশ্ন
আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামে একটি বাইতুল মাল (সমষ্টিগত তহবিল) প্রতিষ্ঠিত আছে। প্রতি বছর ঈদুল ফিতরে আমরা ঘরে ঘরে গিয়ে সদকাতুল ফিতর সংগ্রহ করি, আর ঈদের পর পরিচালনা কমিটি ঠিক করে—গ্রামের কোন কোন হকদারকে মাসিক বা এককালীন কত টাকা দেওয়া হবে। এ ধরনের ব্যবস্থাপনার শরয়ী অবস্থান কী? সদকাতুল ফিতর কি ঈদের দিনের আগেও সংগ্রহ করা যায়? সংগৃহীত সদকাতুল ফিতর এবং যাকাত ইত্যাদি কি বছরের মধ্যে বণ্টন করলেই চলবে, নাকি যথাসময়েই বণ্টন করা জরুরি?
উত্তর
সদকাতুল ফিতরের এমন ব্যবস্থা করা, যাতে সবাই তা আদায় করে, কেউ বাদ না পড়ে এবং সঠিক খাতে ব্যয় হয়—অত্যন্ত উপযুক্ত। তবে এতে জবরদস্তির পথ অবলম্বন করা উচিত নয়, যেমন প্রত্যেককে অবশ্যই সদকাতুল ফিতর বাইতুল মালেই দিতে হবে এবং বাইতুল মালের লোকজন গিয়ে তার ওপর চড়াও হবে—এমনটি করা যাবে না। কারণ এই বাইতুল মাল শরয়ী বাইতুল মাল নয়, শুধু নামমাত্র বাইতুল মাল; তাই প্রকাশ্য সম্পদের (আমওয়ালে…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।