যাকাত অন্য স্থানে পাঠানো
প্রশ্ন
কেউ যদি নিজের আশপাশ ও শহর বাদ দিয়ে শুধু এই ভেবে ও নিয়তে অন্য শহরের ও ইসলামী মাদরাসাগুলোর সাহায্য করে যে সেটি কয়েকটি দিক থেকে ভালো মনে হচ্ছে, তাহলে কি সে [অন্যদের] হক নষ্ট করার গুনাহে জড়িয়ে পড়বে না? যেমন বড় ও পুরোনো মাদরাসাকে [অধিক] উপকারী মনে করে, কিংবা শিক্ষা, ব্যবস্থাপনা ও আমানতদারির গুণ বিবেচনা করে, কিংবা সঠিক আকীদা, উত্তম শিক্ষা এবং ফেরকাবাজির ঝগড়ার কারণে তার ওপর অবনতি এসে যাওয়ার কারণে দূরের মাদরাসাগুলোর সাহায্য করা হয়।
উত্তর
এসব অগ্রাধিকারের কারণে [যাকাত] মাদরাসায় পাঠানো গুনাহ নয়। কোনো গ্রহণযোগ্য অগ্রাধিকারের কারণ ছাড়া যাকাত এক শহর থেকে অন্য শহরে স্থানান্তর করা মাকরূহ; তবে এই কারাহাত [যাকাত আদায়] বছর পূর্ণ হওয়ার পরের ক্ষেত্রে। আর কেউ যদি বছর পূর্ণ হওয়ার আগে যাকাত আদায় করতে চায় এবং এক শহর থেকে অন্য শহরে পাঠিয়ে দেয়, তাহলে তা মাকরূহ নয়। এমনটিই “আত-তাহতাবী”তে আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।