ঋণগ্রস্ত ব্যবসায়ীকে যাকাত দেওয়া
প্রশ্ন
যায়েদ একজন ব্যবসায়ী, সে পঞ্চাশ-ষাট হাজার রুপির ঋণী হয়ে গেছে এবং তার সমস্ত পুঁজি শেষ হয়ে গেছে। এখন বকর যাকাতের খাত থেকে তাকে সাহায্য করতে চায়। যায়েদের ঘরে প্রায় দশ হাজার (রুপি) মূল্যের অলংকারও আছে। এ অবস্থায় বকর কি উল্লিখিত অর্থ যায়েদকে দিতে পারে?
উত্তর
যায়েদের ঘরে যে দশ হাজার (রুপি) মূল্যের অলংকার আছে, তা সম্ভবত তার স্ত্রীর হবে, আর ঋণ স্বয়ং যায়েদের ওপর; তাই যায়েদ যাকাতের হকদার। আর যদি সেই অলংকার স্বয়ং যায়েদেরই মালিকানায় হয়, তবুও তা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নয়; ঋণ তার চেয়ে অনেক বেশি—তখনও সে যাকাতের হকদার।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।