কবরস্থানের কাঠ কোন খাতে ব্যয় করা হবে
প্রশ্ন
কবরস্থানের কাঠ বিক্রি করে মাদরাসা বা মসজিদের নির্মাণকাজে লাগানো জায়েয হবে, নাকি হবে না?
উত্তর
কবরস্থানের কাঠ বিক্রি করে তার টাকা কবরস্থানের হেফাযত, চার দেয়াল (প্রাচীর) ইত্যাদিতে খরচ করতে হবে। যদি সেখানে ব্যয় করার জায়গা না থাকে, ভবিষ্যতে প্রয়োজন হওয়ার প্রবল ধারণাও না থাকে, আর সেই টাকা সংরক্ষিত থাকার কোনো উপায় না থাকে, বরং নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে পরস্পর পরামর্শ করে দ্বীনী মাদরাসা বা মসজিদের খাতে ব্যয় করা ঠিক।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।