ইমাম ও শিক্ষকের দুশ্চরিত্র সম্পর্কে জেনেও লোকদের না জানানো
প্রশ্ন
একজন লোক কোনো মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষকের দুশ্চরিত্রের কথা জানে, কিন্তু গ্রামের লোকদের তাঁর আচরণ সম্পর্কে অবহিত করে না, অথচ সব লোক তাঁর পেছনে নামায আদায় করে এবং গ্রামের ছেলেমেয়েরা মাদরাসায় পড়তে যায়—অথচ এই লোকটি সেই ইমামকে দুশ্চরিত্র বলে জানে। এমন ব্যক্তির ওপর কী ফতোয়া বর্তায়?
উত্তর
যদি তার উদ্দেশ্য এই হয় যে ইমামের দোষ প্রকাশ না পাক এবং লোকজনের চোখে তিনি অপমানিত না হোন, বরং নির্জনে তাঁকে নসীহত করবে আর ইমাম দুশ্চরিত্রতা থেকে ফিরে আসবেন ও তওবা করবেন, তবে এই ব্যক্তির এই পদ্ধতি সঠিক ও উত্তম। আর যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, তবে তা প্রকাশ করা উচিত।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।