মসজিদে বসে পরামর্শ করা
প্রশ্ন
জানতে চাই, কিছু লোক মসজিদে বসে মসজিদ সংক্রান্ত বিষয়ে পরামর্শ করতে পারে কি না?
উত্তর
হইচই ও গোলমাল ছাড়া এমনভাবে বসে পরামর্শ করতে পারে, যাতে মসজিদের আদব রক্ষিত হয় এবং কারও নামাযে ব্যাঘাত না ঘটে। মসজিদের প্রয়োজন সম্পর্কে পরামর্শ করা—যেমন ইমাম নিয়োগ, নামাযের সময় নির্ধারণ ইত্যাদি—দুনিয়াবী কথা নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।