রাষ্ট্র (রিয়াসত) থেকে প্রাপ্ত জমিতে মসজিদ
প্রশ্ন
একটি জমির জন্য প্রতি বছর রাষ্ট্রকে খাজনা দিতে হয়, যা থেকে স্পষ্ট যে জমির মালিক রাষ্ট্র। এ অবস্থায় এই জমি আল্লাহর জন্য ওয়াক্ফ করা (ওয়াক্ফ আলাল্লাহ) সহীহ হবে কি না?
উত্তর
রাষ্ট্র থেকে বার্ষিক খাজনার বিনিময়ে যে জমি পাওয়া গেছে, তা যদি মালিকসুলভ কর্তৃত্বের অধিকারসহ পাওয়া গিয়ে থাকে—যদিও খাজনাও দিতে হয়—এবং পরে সে তা মালিকানা হস্তান্তরের মাধ্যমে (তামলীকান) প্রদান করে থাকে, তাহলে তা ওয়াক্ফ করা শরীয়তে সহীহ।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।