অন্যের জমি অন্যায়ভাবে দখল করে মসজিদ নির্মাণ
প্রশ্ন
গ্রামবাসী একটি জমি অন্যায়ভাবে দখল করে নিল, মামলা লড়ে মামলা জিতে নিল এবং তাতে মসজিদ বানিয়ে ফেলল; অথচ একটি পুরাতন মসজিদ সেখানে রয়েছে, আর সেটিও মুসল্লীতে ভরে না। এই মসজিদ কি শরঈ মসজিদ হবে? আর এমন মসজিদে নামায পড়লে নামায হবে কি? আর যে ব্যক্তি মামলা লড়েছে, তার হুকুম কী?
উত্তর
কোনো জমি অন্যায়ভাবে দখল করা, মিথ্যা মামলা লড়ে তা হাসিল করে নেওয়া এবং তার ওপর মসজিদ নির্মাণ করা শরীয়তে সঠিক নয়। এটি দ্বীনের কোনো কাজ নয়, এটি জুলুম; বিশেষত যখন সেখানে একটি পুরাতন মসজিদ আছে, সেটিই যখন মুসল্লীতে ভরে না, তখন দ্বিতীয় মসজিদ নির্মাণের কী প্রয়োজন?
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।