আয় কম হলে ওয়াক্ফকৃত সম্পত্তি বিক্রি করা
প্রশ্ন
প্রশ্ন: একটি মসজিদের ওয়াক্ফকৃত জমির বার্ষিক আয় পঞ্চাশ রুপি। এই জমি বিক্রি করে অন্য জমি কিনলে সে ক্ষেত্রে বার্ষিক আয় হবে পাঁচ-ছয় শত রুপি। তাহলে মুতাওয়াল্লীর মতে এই জমি বিক্রি করে অন্য অধিক আয়ের জমি কেনা যাবে কি না? আর কিছু টাকা বাঁচিয়ে তা উক্ত মসজিদের নির্মাণে প্রয়োজনমতো লাগানো যাবে কি না? এমতাবস্থায় যে, অবশিষ্ট টাকা থেকেও বার্ষিক পাঁচ শত রুপি আয়ের আশা করা যাচ্ছে এবং জমির পরিমাণও প্রথম জমির চেয়ে বেশি হবে?
উত্তর
যে জমি ওয়াক্ফ করা হয়, তার উদ্দেশ্য থাকে এই যে, এই জমিই অবিকল বাকি থাকবে এবং এর উপকারিতা আল্লাহর পথে ব্যয় করা হবে; সেই জমি ব্যবসার জন্য দেওয়া হয় না। তাই তা বিক্রি করে অধিক আয়ের জমি হাসিল করা জায়েয নয়—তবে যদি ওয়াক্ফকৃত জমি থেকে উপকৃত হওয়াই বন্ধ হয়ে যায়, তাহলে তার বিধান ভিন্ন: তার বিনিময়ে অন্য জমি কিনে তার জায়গায় ওয়াক্ফ করা সহীহ।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।