দামী ছাগল পালন করে পরে তার বদলে গরু কিনে কুরবানী করা
প্রশ্ন
প্রশ্ন: এক ব্যক্তি কুরবানীর নিয়তে একটি খাসি ছাগল পালন করেছে। সেটি এমন মোটাতাজা হয়ে গেছে যে, তার মূল্য দিয়ে একটি গরু কেনা যায়। তখন সে ভাবল, এর মূল্য দিয়ে গরু কেনা হোক, যাতে সাতজন শরীক হতে পারে এবং সাতজনের কুরবানী হয়ে যায়। শরীয়তের দৃষ্টিতে এমন করা কি জায়েয?
উত্তর
যদি সে মান্নত করে সেটিকে নিজের ওপর আবশ্যক না করে থাকে, তাহলে কেবল কুরবানীর নিয়তে পালন করার কারণে সুনির্দিষ্টভাবে ওই পশুর কুরবানী তার ওপর ওয়াজিব হয়নি; বরং সে তার মালিক। তার জন্য জায়েয যে, সেটি বিক্রি করে একটি উত্তম বড় পশু কিনে নেবে, যাতে সাতজন শরীক হয়ে নিজেদের ওয়াজিব আদায় করতে পারে। এভাবেই “ফাতাওয়া হিন্দিয়্যা”-য় আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।