পায়ের আঙুল খিলাল করার পদ্ধতি
প্রশ্ন
পায়ের আঙুল খিলাল (আঙুলের ফাঁকে পানি পৌঁছানো) করার পদ্ধতি কী?
উত্তর
বাম হাতের কনিষ্ঠ আঙুল ডান পায়ের কনিষ্ঠ আঙুল ও তার পাশের আঙুলের মাঝখানে এমনভাবে ঢোকাবে, যাতে তা শুধু দুই আঙুলের মধ্যবর্তী অংশে নয়, বরং আঙুলের নিচের অংশ পর্যন্তও পৌঁছে যায়; তারপর এর পাশের দুই আঙুলের মাঝখানে খিলাল করবে—এভাবে সব আঙুল খিলাল করবে। বাম পায়ে বৃদ্ধাঙ্গুল ও তার পাশের আঙুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙুল পর্যন্ত খিলাল করবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।