বড়শিতে মাছ ধরা বৈধ
প্রশ্ন
প্রশ্ন: কোথাও কোথাও মানুষ শখ করে নিজের ব্যক্তিগত পুকুর থেকে মাছ ধরে। বড় মাছ বড়শিতে আটকে গেলে সঙ্গে সঙ্গে তাকে পানির ওপরে তোলা কঠিন হয়; তাই মাছটি যখন ছুটে পালাতে চায়, তখন সুতো ঢিল দিতে হয়, তারপর ধীরে ধীরে টানতে হয়। এভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকে, আর মাছটি ক্লান্ত হয়ে পড়লে তাকে পানি থেকে তোলা হয়। কিছু লোক বলে এটা জায়েয নয়; তারা কারণ হিসেবে বলে যে, মাছটির কষ্ট হয়। তাই লিখে জানান, এভাবে মাছ ধরা জায়েয কি না?
উত্তর
বড় মাছ বড়শিতে আটকে গেলে সুতো দিয়ে সঙ্গে সঙ্গে টেনে তোলা কঠিন, তাই (সুতোয়) ঢিল দেওয়া হয়, আর মাছ ক্লান্ত হয়ে গেলে টেনে তোলা হয়। শরীয়তের দৃষ্টিতে এতে কোনো অসুবিধা নেই। এটি এমন, যেমন স্থলের প্রাণীকে তাড়িয়ে নেওয়া হয়, তারপর ছুটতে ছুটতে সে ক্লান্ত হয়ে পড়ে গেলে তাকে ধরে ফেলা হয়। তবে অকারণে কষ্ট দেওয়া অবশ্যই অন্যায়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।