বেনামাযীর শিকার ও তার সাথে মেলামেশা
প্রশ্ন
প্রশ্ন: যে ব্যক্তি নামায পড়ে না, তার শিকার করা প্রাণী খাওয়া কিংবা তার সাথে পানাহার করার হুকুম কী?
উত্তর
সে যদি শরীয়ত অনুযায়ী শিকার করে থাকে, তাহলে সেই শিকার হালাল। আর তার সাথে পানাহার করা এবং বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক রাখা—এই নিয়তে যে, সে সংশোধন হয়ে যাবে—এবং তাকে নসীহত করতে থাকা, নামাযের ফযীলত ও তা ছেড়ে দেওয়ার শাস্তি বলে ও বুঝিয়ে যেতে থাকা উত্তম। আর যদি তার সংশোধনের আশা না থাকে, অথবা নিজের ওপর তার খারাপ প্রভাব পড়ে, তাহলে সম্পর্ক না রাখাই ভালো।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।