ইতিকাফের বিনিময়ে পারিশ্রমিক
প্রশ্ন
টাকা পাওয়ার উদ্দেশ্যে অন্য মহল্লায় গিয়ে ইতিকাফ করা কেমন? এভাবে ইতিকাফ করলে কি ওই মহল্লাবাসীর ওপর থেকে ইতিকাফের সুন্নত রহিত হবে, নাকি হবে না? রহিত না হলে তার ইতিকাফ কি সহীহ হলো, নাকি হলো না? সে কি এর সওয়াব পাবে, নাকি পাবে না?
উত্তর
ইতিকাফকে ব্যবসায় (বাণিজ্যে) পরিণত করা ভুল ও নাজায়েয। ইতিকাফের বিনিময়ে অর্থ নেওয়া মানে তা বিক্রি করা, যা নাজায়েয। এমন ইতিকাফের কোনো সওয়াব নেই, আর এর দ্বারা মহল্লাবাসীর ওপর থেকে ইতিকাফের সুন্নতও রহিত হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।