টয়লেটে যাওয়ার জন্য বের হয়ে ইতিকাফকারী কী কী কাজ করতে পারে?
প্রশ্ন
ইতিকাফকারী কি টয়লেট সেরে বাড়িতে যেতে, স্ত্রী-সন্তানদের সঙ্গে কথা বলতে, কোনো বই নিয়ে আসতে, হিসাবের কাগজপত্র ইত্যাদি নিয়ে আসতে, বাইরে থেকে আসা চিঠিপত্র পড়তে, বাইরে থেকে আসা মেহমানদের সঙ্গে কথা বলতে, সালাম-দু‘আ বিনিময় করতে ও কুশল জিজ্ঞেস করতে, কাপড় বদলাতে, গোসল করতে ও কাপড় ধুতে, চিঠির জবাব লিখতে এবং এ ধরনের কাজ করতে পারে, নাকি পারে না?
উত্তর
টয়লেট থেকে ফারেগ হয়ে এসব কাজের জন্য বাড়িতে স্থায়ীভাবে অবস্থান করবে না। চলতে চলতে প্রয়োজনীয় কথা, সালাম-দু‘আ মেহমানের সঙ্গে করতে পারে। বাকি জিনিসপত্র বাড়ি থেকে আনতে পারে। চিঠিপত্র মসজিদে এনে পড়বে এবং জবাবও মসজিদেই লিখবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।