কাযা নামায আদায়ের পদ্ধতি
প্রশ্ন
এক ব্যক্তির ওপর অনেক নামায কাযা রয়েছে, কিন্তু তার সংখ্যা তাঁর মনে নেই; তিনি সেগুলো আদায় করতে চান। তাঁর কী করা উচিত? তিনি কীভাবে আদায় করতে পারেন? এক ওয়াক্তে কি কয়েক ওয়াক্তের নামায আদায় করতে পারেন, নাকি এক ওয়াক্তের সঙ্গে শুধু এক ওয়াক্তেরই নামায আদায় করবেন?
উত্তর
এক এক ওয়াক্তে অনেক অনেক কাযা নামায পরপর পড়তে পারেন। বরং নফল নামাযের জায়গায়ও কাযা নামায পড়বেন, যতক্ষণ না তাঁর অন্তর সাক্ষ্য দিতে শুরু করে যে এখন আর কোনো কাযা নামায তাঁর যিম্মায় বাকি নেই। প্রতিটি কাযা নামাযের সময় এভাবে নিয়ত করবেন। যেমন: “আমার যিম্মায় যে সর্বপ্রথম যোহরের কাযা নামায বাকি আছে, আমি তা আদায় করছি।”
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।