বিতরে কুনূতের জন্য হাত তোলা
প্রশ্ন
একজন ব্যক্তি রমযানুল মুবারকে বিতর নামাযে দ্বিতীয় রাকাতে ইমামের সাথে শরীক হলো। তাহলে সেই মাসবূক হাত তুলবে কি না?
উত্তর
ইমাম বিতরে যখন দোয়ায়ে কুনূত পড়ার জন্য হাত তোলেন এবং তাকবীর বলেন, তখন প্রত্যেক মুক্তাদির—মাসবূক ও অন্যান্যদেরও—একইভাবে করা উচিত। হাত তোলা ফরয বা ওয়াজিব নয়, সুন্নত।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।