নূনে কুতনীর নিয়মে পড়া নামায
প্রশ্ন
মাগরিবের নামাযে ইমাম সাহেব সূরা ইখলাসের প্রথম আয়াতকে নূনে কুতনীসহ দ্বিতীয় আয়াতের সাথে মিলিয়ে পড়লেন, অর্থাৎ ওয়াসল করলেন। নামাযের পর কিছু লোক নিজেদের মধ্যে বলাবলি করল, আজ ইমাম সাহেব এভাবে পড়লেন কেন? কেউ কেউ বলল, ইমাম সাহেব ঠিকই পড়েছেন, কারণ ইমাম সাহেব ক্বারী ও মাওলানা। শেষ পর্যন্ত বিষয়টি নায়েব মুতাওয়াল্লীর কাছে পৌঁছাল। নায়েব মুতাওয়াল্লী সাহেব ইমাম সাহেবকে নিজের বাড়িতে ডেকে বললেন, “আপনি কুরআন শরীফ এমনভাবে কেন পড়েন যে মুক্তাদিরা বুঝতে পারে না এবং গোলমাল হয়?
উত্তর
ইমাম সাহেব তাজবীদের নিয়ম অনুযায়ীই পড়েছেন; তাজবীদের কিতাবসমূহে এই মাসআলা স্পষ্টভাবে উল্লেখ আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।