কাপড়ে জড়িয়ে গিয়ে দুই পা মাটি থেকে উঠে গেলে
প্রশ্ন
নামায পড়ানোর সময় যদি ইমামের পা তাঁর কাপড়ে জড়িয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় এবং দুই পা-ই (মাটি থেকে) উঠে যায়, কিন্তু তিনি নিজেকে সামলে নেন, তাহলে কি নামাযে কোনো ত্রুটি দেখা দেবে?
উত্তর
এ ধরনের ওযরের কারণে এমন হলে নামায ফাসেদ হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।