প্রদীপ সামনে রেখে নামায পড়া
প্রশ্ন
আমাদের এখানে রীতি আছে যে, মসজিদে নামায পড়ার সময় প্রদীপ জ্বালিয়ে এক বা আধা হাত দূরে সামনে রাখা হয় এবং নামায পড়া হয়। কিন্তু কোনো আলেম বলেন, এই প্রদীপ সামনে রাখবেন না; বরং ডানে, বাঁয়ে বা পেছনে রেখে নামায পড়ুন।
উত্তর
জামাআতের নামাযে প্রদীপ যদি সামনে থাকে — যেমন অধিকাংশ মসজিদে পশ্চিম দেয়ালে রাখা হয় — তাহলে তাতে নামায নষ্ট হয় না। আর যদি ডানে, বাঁয়ে বা পেছনে রাখা থাকে, তাহলে কারো আপত্তি করারও সুযোগ নেই।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।