ইমামকে অবজ্ঞার দৃষ্টিতে দেখা
প্রশ্ন
মুক্তাদীরা পেশ ইমামকে সব সময় অবজ্ঞার দৃষ্টিতে দেখে এবং সামান্য কথায় তর্কে বসে যায়, অথচ তারা কোনো মাসআলাই জানে না; নিজেদের পক্ষ থেকে ফতোয়া দেয়, আর মসজিদে এসে ফিতনা-ফাসাদ ছাড়া তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। এমন মুক্তাদীর হুকুম কী? তার নামায হয় কি না? আর যদি হয়, তাহলে কোন স্তরের?
উত্তর
এসব কারণে নামায ফাসিদ হয় না (নষ্ট হয় না), কিন্তু ইমামকে অবজ্ঞার দৃষ্টিতে দেখা, জ্ঞান ছাড়া নিজের পক্ষ থেকে ফতোয়া দেওয়া এবং মসজিদে এসে ফিতনা-ফাসাদ সৃষ্টি করা কবীরা গুনাহ। এমন ব্যক্তির তওবা করা আবশ্যক।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।