বধিরের ইমামত
প্রশ্ন
একজন আলেম সম্পূর্ণ বধির; তিনি ইমামতি করেন। ইকামত (তাকবীর) চলাকালে তিনি নিয়ত বেঁধে নেন; কখনো কখনো ইকামত শেষ হয়ে যায় অথচ তিনি দাঁড়িয়েই থাকেন, লোকেরা ইশারা করলে তখন নিয়ত বাঁধেন। তাঁর পেছনে নামায হবে কি এবং তাঁকে ইমাম রাখা কি সমীচীন হবে, যখন শহরে আরও আলেম আছেন?
উত্তর
বধির ব্যক্তি নামায পড়ালেও তা সহীহ হবে। তবে হতে পারে কখনো তাঁকে লুকমা দেওয়ার প্রয়োজন পড়বে আর তিনি তা শুনতে পাবেন না। তাই উত্তম হলো, যিনি বধির নন এবং যাঁর মধ্যে ইমামের গুণাবলি বিদ্যমান, তাঁকে ইমাম বানানো।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।