তামাক সেবনকারী ও সিনেমা দর্শনকারীর ইমামত
প্রশ্ন
একজন মসজিদের ইমাম আছেন, যিনি সিনেমা ইত্যাদি দেখেন — অথচ তিনি আলেমও। তিনি প্রচুর বিড়ি-সিগারেট খান এবং পানে তামাক, চুন ইত্যাদি মিশিয়ে খান। মসজিদের সব মুক্তাদী তাঁর এসব কাজে ভীষণ অসন্তুষ্ট। বহুবার তাঁকে বুঝানো হয়েছে, কিন্তু তিনি নিজের এসব আচরণ থেকে বিরত হননি; বরং তর্ক জুড়ে দেন এবং আমাদের মতো অশিক্ষিতদেরকে “এটা তো [কেবল] মাকরূহ” বলে এড়িয়ে যান। তাঁর সাথে আমাদের কথাবার্তা বলার মতো অবস্থায় নেই। এখন প্রশ্ন হলো, কিতাব, সুন্নত ও ফিকহের দৃষ্টিতে তামাক এবং তা ব্যবহারকারীর হুকুম কী, আর তাঁর ইমামত কেমন?
উত্তর
দুর্গন্ধযুক্ত তামাক খাওয়া দুর্গন্ধের কারণে মাকরূহ। তবে মসজিদে যাওয়ার আগে মিসওয়াক ইত্যাদি দ্বারা মুখ পরিষ্কার করে নেওয়া উচিত। তামাক যদি সুগন্ধযুক্ত হয়, তাহলে তা মাকরূহও নয়। তবে তামাক যদি নেশাকর হয়, যাতে বিবেক-বুদ্ধি লোপ পায়, তাহলে তা খাওয়া ও পান করা হারাম। তাঁকে সিনেমা দেখা থেকে নিষেধ করে দেওয়া হোক এবং বলে দেওয়া হোক যে ভবিষ্যতে যদি প্রমাণিত হয় যে আপনি সিনেমায়…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।