যার দাড়ি এক মুষ্টির কম তার ইমামত
প্রশ্ন
কোনো ইমাম যদি এক মুষ্টির কম দাড়ি রেখে নামায পড়ান, তাহলে তাঁর পেছনে নামায পড়া হবে, নাকি একা পড়া হবে? যে পদ্ধতি উত্তম তা লিখে জানান।
উত্তর
যে ইমাম এক মুষ্টি দাড়ি রাখেন না, আগেই কেটে ছোট করে ফেলেন, তাঁকে ইমাম বানানো উচিত নয়; তাঁকে ইমাম বানানো মাকরূহ এবং তাঁর পেছনে নামায কারাহাতের সঙ্গে (মাকরূহ অবস্থায়) আদায় হবে। অন্য কোনো যোগ্য ইমাম না থাকলে বাধ্য হয়ে তাঁর পেছনেই পড়ে নেওয়া হোক—জামাআত ছাড়বে না। নেককার ও সুন্নতের অনুসারী ইমাম খুঁজে বের করা আবশ্যক (লাযিম)।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।