চুরি থেকে তওবার পর চোরের ইমামত
প্রশ্ন
এক ব্যক্তি চুরির অভিযোগে কয়েকবার শাস্তি পেয়েছে; এখনো এর আশঙ্কা আছে, তবে সে তওবা করেছে এবং নামাযের পাবন্দ। এই ব্যক্তি কি লোকদের নামায পড়াতে পারবে, না পারবে না?
উত্তর
সে যদি নিজের অতীত জীবনের জন্য অনুতপ্ত হয়ে সত্যিকারের তওবা করে থাকে এবং যাদের মাল চুরি করেছিল তাদের কাছ থেকে মাফ চেয়ে নেয় অথবা তা ফেরত দেওয়ার চিন্তায় লেগে যায়, তাহলে প্রবল আশা আছে যে আল্লাহ তা'আলা মাফ করে দেবেন, এবং এ অবস্থায় তার ইমামতও সঠিক হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।