মাঠের কাজের জন্য কৃষকদের জামাআত ত্যাগ করা
প্রশ্ন
আমাদের এখানে অধিকাংশই গ্রামের কৃষক, যারা চাষাবাদের কাজ করে। তাদের সুবিধার জন্য ফজরের নামায ওয়াক্তের শুরুতে, খুব ভোরে পড়া হয়। তবুও কিছু লোক আছে যারা জামাআতে নামায পড়ে না, বরং জামাআত ছেড়ে মাঠে চলে যায়। এই লোকেরা কি জামাআত পরিত্যাগকারী? তাদের ওপর কি কাফফারা আবশ্যক?
উত্তর
যে ব্যক্তি জামাআতে নামায পড়ে না, সে জামাআত পরিত্যাগকারী। তবে কঠিন প্রয়োজনের কারণে যদি কারও জামাআত ছুটে যায়, তাহলে তার ওপর কোনো পাকড়াও নেই। কিন্তু নেহাত সামান্য সুবিধার জন্য জামাআত ছাড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত নিন্দনীয়। তওবা-ইস্তিগফার করে ভবিষ্যতে জামাআতের পাবন্দী করে নেওয়াই কাফফারা।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।