বছরের পর বছর ভুলসহ পড়া নামায কি পুনরায় পড়তে হবে
প্রশ্ন
কিছু লোক অনেক দিন ধরে নামায পড়ছিল, কিন্তু তাদের শেখা পদ্ধতি ভুল ছিল; এখন ইমাম সাহেবের কাছ থেকে তারা তা শুদ্ধ করে নিয়েছে। প্রশ্ন হলো: বিগত দশ, বিশ, ত্রিশ বছরের ভুল নামাযগুলোর কাযা করতে হবে কি না?
উত্তর
শুরু থেকেই নামায শুদ্ধ করে না নেওয়া অনেক বড় অবহেলা। তবুও তারা যেভাবে নামায জানত, নিয়মিতভাবে সেভাবেই আদায় করেছে; যে অবহেলা ও ভুল হয়েছে, মহান আল্লাহ তা মাফ করুন। এখন দশ, বিশ, ত্রিশ বছরের নামায আবার পড়ার নির্দেশ দেওয়া হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।