কিবলার দিক: গাড়িতে থাকলে কী করবে
প্রশ্ন
ট্রেন বা অন্য কোনো যানবাহনে যদি মুসল্লী সঠিকভাবে কিবলামুখী হয়ে নামাযের নিয়ত বেঁধে থাকে, তারপর যানবাহনের দিক বদলালে মুসল্লীও নিজের দিক ঠিক করে নেয়; অথবা নামাযের মধ্যে সে যানবাহন ঘুরে যাওয়ার বিষয়টি টেরই পায়নি এবং দিক সোজা করেনি—তাহলে যান থেকে নেমে কি সেই নামায, নাকি এ ধরনের সব নামাযই পুনরায় আদায় (ই‘আদা) করা আবশ্যক হবে?
উত্তর
জিজ্ঞাসিত অবস্থায় গাড়ির দিক বদলালে যখন সে নিজের দিকও (কিবলার দিকে) ঠিক করে নিয়েছে, তখন নামায হয়ে গেছে; পুনরায় পড়ার প্রয়োজন নেই। আর যদি সক্ষম থাকা সত্ত্বেও সে নিজের দিক সঠিক কিবলার দিকে না করে থাকে, তবে নামায হয়নি।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।