ভাড়াটিয়ার কাছ থেকে ঋণ নেওয়া
প্রশ্ন
প্রশ্ন: আমার বাড়িতে ভাড়াটিয়া আছে। আমি তাদের কাছ থেকে কর্জ নিতে চাই। তারা বলছে, “আমি আপনাকে এই শর্তে কর্জ দেব যে, যতদিন আপনি ঋণ ফেরত না দেবেন, ততদিন আমি বাড়িভাড়া দেব না।” এই শর্ত ঠিক কি না?
উত্তর
এভাবে লেনদেন করা উচিত নয়। আপনি হয় তাদের কাছে ঋণের জামানত হিসেবে কোনো জিনিস—গয়না ইত্যাদি—রাহন (বন্ধক) রাখুন, যাতে আপনি তাদের ঋণ ফেরত দিলে নিজের বন্ধক ফেরত নিয়ে নেন; অথবা তাদের কাছ থেকে অগ্রিম ভাড়া নিয়ে তা দিয়ে নিজের প্রয়োজন পূরণ করুন।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।