শুধু শিশুর মুখে স্তন দিলে দুধপানজনিত হারাম সাব্যস্ত হয় কি
প্রশ্ন
সামীউন নিসা আসেমা নামের মেয়েটির আপন ফুফু। সামীউন নিসা দুধ পান করানোর উদ্দেশ্যে মেয়ে আসেমার মুখে নিজের স্তন রেখেছিলেন, তারপর বের করে নিয়েছেন। সামীউন নিসা বলছেন, আমার দুধ আসেমা পান করেনি। এ অবস্থায় সামীউন নিসার ছেলের সাথে মেয়ে আসেমার নিকাহ সহীহ কি না? সামীউন নিসার ছেলে এবং আসেমা পবিত্র শরীয়তের দৃষ্টিতে দুধভাই-বোন হয়েছে কি না?
উত্তর
দুধ যদি গলা দিয়ে নেমে না থাকে, তবে শুধু স্তন মুখে রাখার দ্বারা দুধপান সাব্যস্ত হয়নি, আর উল্লিখিত মেয়েটি সামীউন নিসার ছেলের দুধবোন হয়নি।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।