বাদ্যবাজনা হয় এমন বিয়েতে খাবার খাওয়া
প্রশ্ন
যে বিয়েতে বাদ্য বাজে, সেখানে গিয়ে দাওয়াত খাওয়া কেমন? আর যদি খাওয়ার আগে বাদ্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে কেমন? খাওয়া যাবে কি না?
উত্তর
যে বিয়ে সম্পর্কে আগে থেকেই জানা আছে যে, তাতে খেলতামাশা ও আমোদ-প্রমোদ (লাহ্ব ও লা‘ইব), বাদ্যবাজনা ইত্যাদি আছে, সে বিয়েতে অংশগ্রহণ করা ও দাওয়াত খাওয়া জায়েয নয়। আগে জানা না থাকলে এবং সেখানে পৌঁছে জানা গেলে আর খাওয়ার সময় বাদ্য ইত্যাদি না থাকলে সাধারণ মানুষের জন্য অবকাশ আছে; আর যিনি অনুসরণীয় (মুক্তাদা) ব্যক্তি, তাঁর একেবারেই অংশগ্রহণ করা উচিত নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।