নিখোঁজ স্ত্রীকে মৃত গণ্য করা এবং তার বোনের সাথে নিকাহ
প্রশ্ন
এক ব্যক্তির স্ত্রী প্রায় সাত-আট বছর আগে পাগল হয়ে গেছে। দশ মাস আগে সে ঘর থেকে বেরিয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার পর দুই সপ্তাহ পর্যন্ত তার কিছু কিছু খবর পাওয়া যাচ্ছিল—গতকাল এখানে ছিল, আজ ওখানে ছিল—কিন্তু খোঁজ করেও কোথাও তাকে পাওয়া যায়নি। এরপর থেকে সে একেবারে নিখোঁজ; জানা নেই সে জীবিত, নাকি মারা গেছে। শুরুতে যে ব্যক্তি খবর দিচ্ছিল তার কথা হলো, সে অসুস্থ অবস্থায় ছিল এবং অবস্থা আশঙ্কাজনক ছিল। এখন তার স্বামী তার বোনকে বিয়ে করতে চায়। সে কি প্রথম স্ত্রীকে মৃত মনে করে অপর বোনকে বিয়ে করতে পারে?
উত্তর
তার মৃত্যু ও জীবনের ব্যাপারে যদি নিশ্চিত খোঁজ না থাকে, তাহলে এখনই তাকে মৃত গণ্য করা হবে না। সে তাকে তালাক দিয়ে দিক, এরপর তিন হায়েযের ইদ্দত অপেক্ষা করে তার বোনকে বিয়ে করুক। যে সময়ের মধ্যে তার সাধারণত তিনটি হায়েয আসত, সেই সময় অপেক্ষা করাই যথেষ্ট।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।