মহিলাদের জন্য জামে মসজিদে ঈদের নামায
প্রশ্ন
এখানে ঈদগাহে (ঈদের নামাযের মাঠে) এবং জামে মসজিদে—উভয় জায়গায় দীর্ঘদিন ধরে ঈদের নামায হয়ে আসছে। এ বছর জামে মসজিদের কমিটি ঈদের রাতে ঘোষণা দিয়েছে যে, নামায ঈদগাহে হবে এবং জামে মসজিদে মহিলাদের নামায হবে, কোনো পুরুষ যেন জামে মসজিদে না আসে। অনুগ্রহ করে বলুন, তাদের এরূপ করা এবং যেসব পুরুষ দীর্ঘদিন ধরে জামে মসজিদে ঈদের নামায আদায় করে আসছে তাদের বিব্রত করা কেমন—অথচ মহিলাদের উপর ঈদের নামায ওয়াজিবও নয়? আর যদি মহিলারা মসজিদে আসে, তাহলে কি তারা পুরুষদের পেছনে পর্দাঘেরা স্থানে নামায আদায় করতে পারে?
উত্তর
ঈদগাহে গিয়ে ঈদের নামায পড়া উত্তম (আফযাল) ও মুস্তাহাব। মহিলাদের উপর ঈদের নামায নেই। তাদের জন্য জামে মসজিদে আলাদাভাবে ঈদের নামাযের ব্যবস্থা করা, যাতে কোনো পুরুষ সেখানে না যায় এবং কেবল মহিলারাই সেখানে ঈদের নামায আদায় করে—এটি ভুল পদ্ধতি; শরীয়তে এর কোথাও কোনো প্রমাণ নেই। এই পদ্ধতি সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত: মহিলারা ঈদের নামাযের জন্য না মসজিদে যাবে, না ঈদগাহে যাবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।