কবরে দাফনের একটি অদ্ভুত পদ্ধতি
প্রশ্ন
মশহুর (?) ও আরও কয়েকটি স্থানে দীর্ঘকাল ধরে এই প্রথা চলে আসছে যে, মৃতকে কবরে নামিয়ে তার কাফন ও শরীরের ওপরেই সরাসরি মাটি দিয়ে দেওয়া হয়। মাটির নিচে চাপা পড়ে কয়েক দিনের মধ্যেই লাশ নষ্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। সাধারণ মানুষ দলীল দেয় যে, মানুষ মাটি থেকে সৃষ্ট এবং মাটিতেই মিশে যায়, তাই এভাবে করায় কোনো দোষ নেই। কিন্তু অনেকের কাছে মৃতের সাথে এই আচরণ মৃতের সম্মানের পরিপন্থী একটি অমানবিক কাজ বলে মনে হয়। এ বিষয়ে সত্য শরীয়তের নির্দেশনা কী? আশা করি যত দ্রুত সম্ভব সঠিক উত্তর দিয়ে বাধিত করবেন।
উত্তর
এই পদ্ধতি শরীয়তবিরোধী। হাদীস ও ফিকহ দ্বারা মৃতকে দাফন করার যে পদ্ধতি প্রমাণিত, তা এই: কবর বানিয়ে তাতে মৃতকে রাখা হবে এবং এমনভাবে মাটি দেওয়া হবে যেন মাটি মৃতের ওপর না পড়ে। এর দুটি পদ্ধতি আছে। প্রথমটি হলো, লাহদ (বগলী কবর) বানিয়ে তাতে মৃতকে রাখা এবং কাঁচা ইট লাগিয়ে দেওয়া, যাতে মৃত লাহদের মধ্যে সুরক্ষিত থাকে, তারপর মাটি দেওয়া হবে। দ্বিতীয় পদ্ধতি হলো, শাক্ক (সোজা গর্ত)
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।