আলেমদের সম্পর্কে মন্দ বলা
প্রশ্ন
সম্মানিত আলেমদের গালমন্দ করা, তাঁদের শানে ধৃষ্টতা দেখানো, তাঁদের নিয়ে ঠাট্টা করা ও তাঁদের হেয় করা শরীয়তের দৃষ্টিতে কেমন?
উত্তর
দ্বীনী আলেম হওয়ার কারণে তাঁদের গালমন্দ করা ও তাঁদের প্রতি ধৃষ্টতা দেখানো অত্যন্ত বিপজ্জনক। এটি কঠিন অপরাধ। আর যদি কোনো অসৎ লেনদেনের কারণে, বা ব্যক্তিগত স্বার্থপ্রণোদিত শত্রুতার কারণে, বা কোনো দ্বীনী আলেমকে গোমরাহী ও ফিসক-ফুজুরে লিপ্ত দেখে তাঁর কারণে কেউ তাঁকে মন্দ বলে, তাহলে তার জন্য এই হুকুম নয়—যদিও কাউকেই মন্দ বলা উচিত নয়। এমনকি কঠিন গুনাহগারকেও মন্দ বলে কী লাভ?
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।