শ্রোতারা সামনে না থাকা অবস্থায় লাউডস্পিকারে ওয়াজ করা
প্রশ্ন
আমাদের এখানে একজন ইমাম সাহেব ফজরের আযানের পর থেকে নামাযের আগ পর্যন্ত নিজের কক্ষে বসে লাউডস্পিকারে ওয়াজ করেন, অথচ শ্রোতারা তাঁর সামনে থাকে না। একইভাবে কখনো কখনো এশার পরেও লোকেরা যে যার ঘরে বা নিজ নিজ জায়গা থেকে [ওয়াজ] শুনতে থাকে।
উত্তর
ওয়াজের এ পদ্ধতি অনুচিত। এতে না ওয়াজের প্রতি সম্মান রক্ষা হয়, না ওয়ায়েযের প্রতি; আর ওয়াজ ও নসীহতের সেসব ফায়দাও অর্জিত হয় না, যা শ্রোতাদের অন্তরের সঙ্গে ওয়ায়েযের অন্তরের সংযোগের মাধ্যমে অর্জিত হওয়া উচিত।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।