নারীদের সভায় অংশগ্রহণ, বক্তৃতা ও কিরাআত
প্রশ্ন
মুসলিম নারীরা কি দ্বীনি সমাবেশ আয়োজন করতে পারে, নাকি পারে না? তারা কি ওয়াজ ও বক্তৃতার দায়িত্বপ্রাপ্ত, নাকি নয়? নারীর কণ্ঠস্বরও তো সতর (গোপন রাখার বিষয়) বলা হয়, তাহলে নারী কীভাবে ওয়াজ ও বক্তৃতা করবে? আর যে ওয়াজ ও বক্তৃতা গায়রে মাহরামও (মাহরাম নয় এমন পুরুষ) শোনে, তা কি জায়েয? আমাদের এখানে রেওয়াজ হয়ে গেছে যে কিছু নারী, যারা উচ্চশিক্ষিত এবং তাঁদের অনেকেই শরয়ী পর্দা ও শরয়ী পোশাকের পাবন্দ নন, পবিত্র সীরাত ও কিরাআত ইত্যাদির জলসা আয়োজন করেন এবং এসব জলসায় [অন্য] নারীদের দাওয়াত দেন। এমনই একটি জলসা…
উত্তর
শরীয়ত নারীদের জন্য পর্দার অত্যন্ত তাকীদ করেছে। এক হাদীসে এসেছে, নারী গোপন রাখার বস্তু; সে যখন ঘর থেকে বের হয়, শয়তান উঁকি দিয়ে তাকায়। এক হাদীসে আছে, “আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে ক্ষতিকর কোনো ফিতনা রেখে যাইনি।” এক হাদীসে আছে, যে নারী সুগন্ধি মেখে পুরুষদের পাশ দিয়ে যায়, সে এমন—অর্থাৎ ব্যভিচারের আহ্বানকারী। এক হাদীসে আছে, দৃষ্টি শয়তানের বিষাক্ত তীরগুলোর একটি…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।