গুনাহের প্রভাব ইবাদতের ওপর
প্রশ্ন
প্রশ্ন: এক ব্যক্তি নামায-রোযার পাবন্দ, অন্যান্য দ্বীনী কাজেও আগ্রহ রাখে; কিন্তু নিজের স্ত্রী ছাড়াও অন্য নারীর সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে। তাহলে তার নামায-রোযা ও অন্যান্য দ্বীনী কাজের ওপর কি এর কোনো প্রভাব পড়বে, নাকি পড়বে না?
উত্তর
কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখা গুনাহ (মা'সিয়াত), এর শাস্তি স্বতন্ত্র; আর নামায-রোযার পাবন্দি করা আনুগত্য ও সওয়াব লাভের কারণ। নারীর সাথে অন্যায় সম্পর্কের কারণে তার নামায-রোযাকে বাতিল বলা যায় না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।