কবীরা গুনাহে লিপ্ত আত্মীয়দের সাথে সম্পর্কচ্ছেদ
প্রশ্ন
আত্মীয়-স্বজনের মধ্যে যারা প্রকাশ্যে কবীরা গুনাহে লিপ্ত, তাদের সাথে সম্পর্কচ্ছেদ করা ঠিক কি না? আর যদি সেই আত্মীয়রা গায়রে মাহরাম হয়, তাহলে হুকুম কী? কারণ তারা তো অপরের হুকুমে। আর যদি সেই কবীরা গুনাহে লিপ্ত লোকেরা দ্বীনদারদের নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে, অথবা তাদের বোকা ও হীন মনে করে, কিংবা শুধু দ্বীনদার হওয়ার কারণেই নিজেরা দ্বীনদারদের থেকে দূরে থাকে, তাহলে দ্বীনদারদের কী করা উচিত?
উত্তর
যদি উত্তম চরিত্র ও উদারতায় প্রভাবিত হয়ে তারা কবীরা গুনাহ ছেড়ে দেয়, অথবা তাদের বোঝানোর সুযোগ পাওয়া যায়, যাতে উপকারের আশা আছে, তাহলে তাদের সাথে সম্পর্ক বজায় রেখে সংশোধনের চেষ্টা করা হবে। আর যদি সম্পর্কচ্ছেদে সংশোধনের আশা থাকে, অথবা সম্পর্কের কারণে নিজেই (এতে) লিপ্ত হয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে সম্পর্ক ছিন্ন করা হবে। তবে দুআ সর্বাবস্থায় করতে থাকবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।