যে নিজে আমল করে না, সে কি অন্যকে বলতে পারে?
প্রশ্ন
প্রশ্ন: যে কাজ নিজে করে না, অন্যকে তা করার আদেশ দেওয়া এবং একটি নাজায়েয বিষয়কে জায়েয বলে ঘোষণা করা কি ভালো কথা?
উত্তর
নাজায়েয বিষয়কে জায়েয বলে ঘোষণা করা সম্পূর্ণ বাতিল। যদি কারো ওপর শরীয়তের কোনো বিধান প্রযোজ্য না হয়, তাই সে নিজে আমল করে না, আর অন্যদের ওপর তা প্রযোজ্য হওয়ায় সে অন্যকে বলে, তাহলে তা সঠিক। যেমন, একজন অসুস্থ ব্যক্তি রোযা রাখতে অক্ষম; সে যদি অক্ষম নয় এমন ব্যক্তিকে রোযা রাখতে বলে, তাতে দোষের কী আছে?
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।