দস্তরখানে সবাই এক রুটি থেকে খাবে, নাকি আলাদা আলাদা— এবং রুটি চার টুকরা করা যাবে কি?
প্রশ্ন
প্রত্যেকে কি দস্তরখানে নিজের আলাদা রুটি রেখে খাবে, নাকি সবাই এক রুটি থেকে ভেঙে খাবে? একটি রুটি ভেঙে চার ভাগ করে নেওয়া কেমন?
উত্তর
সব পদ্ধতিই ঠিক। আলাদা আলাদা রুটি খেলে নিজের খাবারের পরিমাণ ঠিক থাকে, বাড়াবাড়ি বা কমতি হয় না; একসাথে খাওয়ার মধ্যে ঐক্য ও সম্প্রীতির দিকটি প্রবল। চার টুকরা করার রীতি সেসব অঞ্চলে আছে, যেখানে শিয়াদের প্রভাব বেশি। এর দ্বারা চার খলীফার দিকে ইঙ্গিত করা হয় যে, আমরা চারজনকেই মানি, শিয়াদের মতো দুইজন বা তিনজনকে অস্বীকার করি না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।