ঋণগ্রস্ত ব্যক্তির ঐচ্ছিক দান
প্রশ্ন
প্রশ্ন: এক ব্যক্তি পাঁচশো রুপি দিয়ে ব্যবসা করছে এবং ছয়শো রুপির ঋণী। এই ঋণ থাকা অবস্থায় সে কি চাইলে কোনো মাদ্রাসা বা মসজিদ ইত্যাদিকে কিছু সাহায্য করতে পারে, নাকি পারে না? নাকি ঋণ পরিশোধই অগ্রাধিকারযোগ্য? আর সাহায্য করলে সে কি সওয়াবের অধিকারী হবে, নাকি না?
উত্তর
এই দান নফলের পর্যায়ে, আর ঋণ পরিশোধ করা ফরয। ফরয দায়িত্বে বাকি থাকা অবস্থায় কেউ নফল আদায় করলে সে সওয়াবও পায়, আবার ঋণ পরিশোধে বিলম্বের জন্য জিজ্ঞাসাবাদও হবে। তাই এ কথা বলা যে সে সওয়াব পাবে না — ঠিক নয়! তবে ঋণ পরিশোধের প্রতি যত্নবান হওয়া উচিত।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।