ব্যবসায় মজুতদারি
প্রশ্ন
প্রশ্ন: ব্যবসায় মজুতদারি কেমন? মজুতদারি কতদিন পর্যন্ত জায়েয বা নাজায়েয?
উত্তর
মজুতদারি বলতে যদি এটি বোঝানো হয় যে, নিজের এলাকার শস্য কিনে নিজের কাছে সংরক্ষণ করে রাখা হয় এবং প্রয়োজন থাকা সত্ত্বেও বিক্রি করা হয় না—যাতে অনেক বেশি দাম বেড়ে গেলে তখন বিক্রি করা যায়—তাহলে এ অবস্থা শরীয়তে নাজায়েয এবং লা’নতের কারণ: [ar]المحتكر ملعون[/ar] “মজুতদার অভিশপ্ত” (হাদীস)। আর যদি অন্য কিছু বোঝানো হয়ে থাকে, তাহলে তা স্পষ্ট করে লিখুন।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।