পুকুরের পানি বিক্রি
প্রশ্ন
এখানে প্রায় প্রত্যেকের কাছেই পুকুর আছে, আর এই পুকুরগুলোর আশেপাশে জমিও আছে। এসব জমিতে চাষাবাদের জন্য পানির প্রয়োজন হয়। জমির মালিক পুকুরের মালিকের কাছ থেকে পুকুরে যে পানি আছে তার সবটুকু কিনে নেয়। এটি জায়েয কি না? এটি কি অজ্ঞাত বস্তুর (মাজহূল) বিক্রয় নয়?
উত্তর
যদি গর্ত খুঁড়ে পুকুর তৈরি করা হয়ে থাকে এবং তাতে পানি সংরক্ষিত থাকে, তার হেফাজত ও দেখভাল করা হয়, তবে পুকুরে চোখের সামনে যে পরিমাণ পানি আছে তার বিক্রয় সহীহ—যদিও তার পরিমাণ জানা নেই। যার দিকে ইশারা করা হয় তা যখন চোখের সামনে থাকে, তখন তার পরিমাণ জানা জরুরি নয়—তবে শর্ত হলো, এর পুরোটার বিক্রয় একই চুক্তিতে (বিসাফকাতিন ওয়াহিদাহ) হতে হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।